উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত রোববার দিনব্যাপী এই অভিযান চালানো হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। অভিযানকালে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে মামলার পাশাপাশি ৮০৮টি গাড়ি ডাম্পিং এবং ৮০৯টি গাড়ি রেকার করা হয়েছে। ট্রাফিক বিভাগ জানিয়েছে, আইন লঙ্ঘনকারী মোটরসাইকেল, বাস, ট্রাক, কাভার্ডভ্যান এবং সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ৯৩৬টি মামলা হয়েছে গুলশান বিভাগে। এছাড়া মিরপুর বিভাগে ৮৭০টি, উত্তরা বিভাগে ৭৪৩টি, ওয়ারী বিভাগে ৭৩২টি, মতিঝিল বিভাগে ৪৬৪টি, তেজগাঁও বিভাগে ২৪১টি, লালবাগ বিভাগে ২০১টি এবং রমনা বিভাগে ১৩৫টি মামলা দায়ের করা হয়েছে।