উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেনকে পদ থেকে অব্যাহতি দিয়েছে মহানগর স্বেচ্ছাসেবক দল।সোমবার (২৩ নভেম্বর) মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা ও সদস্যসচিব মমিনুর রহমান বাবুর অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির দপ্তরের দায়িত্বে থাকা ১ নম্বর সদস্য মো. আমান শিকদারের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেনকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।তবে কী ধরনের শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।