উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তিয়ান, মহানগর প্রতিনিধি ||
নারায়ণগঞ্জে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ।সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের সহিংসতা ও নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।নজরুল ইসলাম আজাদ বলেন, “স্বৈরাচারীদের দোসরদের অবগত করতে চাই, নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠন ঐক্যবদ্ধ। তাদের সকল প্রকার অপশক্তি ভেঙে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলই যথেষ্ট। সামনে উল্টাপাল্টা কিছু করলে ইটের জবাব পাথর দিয়ে দেওয়া হবে, যা পাথর থেকে আরও বড় কিছু হতে পারে।”নারায়ণগঞ্জের গার্মেন্টস খাতের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, সরকার ও প্রশাসন সম্মিলিতভাবে এর আগে গার্মেন্টস খাতের সংকটগুলো সুন্দরভাবে সমাধান করেছি। আশা করছি নারায়ণগঞ্জে কোনো সমস্যা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান অনেক মানবিকভাবে চিন্তা করেন। তাই অনেকেই বাসাবাড়িতে নিরাপদে ছিল, কোনো হয়রানি হয়নি। কিন্তু দেশের জনগণের অধিকার বা জানমালের কেউ ক্ষতি করতে চাইলে কিংবা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সে ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে এবং কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”ডিসেম্বর মাস ঘিরে সম্ভাব্য রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে নজরুল ইসলাম আজাদ আরও বলেন, “যারা ডিসেম্বর নিয়ে নানা কথা বলছেন, আমরাও দেখতে ও শুনতে চাই তারা কী করেন। এর জন্য আমরা শতভাগ ঐক্যবদ্ধ ও প্রস্তুত আছি। ভালো থাকতে চাইলে চুপচাপ থাকেন। লজ্জা-শরম ধরে রাখেন। আগাতে গেলে ঝামেলা ও বিপদে পড়বেন; ঝামেলা করতে গেলে ১০০ গুণ বেশি ঝামেলায় পড়বেন।”এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক এবং ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।