উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, রোববার রাত ১টার দিকে এনসিপির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বৈঠকের এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, বৈঠকে এনসিপির আহবায়ক মো: নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত থাকবেন। এরও আগে, শনিবার দিবাগত মধ্যরাতে এক বার্তায় এনসিপি জানায়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার (২৩ নভেম্বর) দলটির একটি প্রতিনিধি দল তার সাথে সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে দলটি। এনসিপি মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে।