উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় এখনো পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি। দেশে ও দেশের বাইরে অবস্থানরত আওয়ামী ফ্যাসিবাদীরা পুনরায় দেশকে অরাজকতার দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় তারা হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে। এমতাবস্থায় সরকার জাতীয় সংলাপের যে উদ্যোগ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে আশাব্যঞ্জক। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রক্রিয়া এগিয়ে নিতে বিরোধী দলগুলোকে সংলাপে বসার আমন্ত্রণ জানিয়েছে সরকারি দল বিএনপি। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোকে নিয়ে চলতি মাসের শেষের দিকে এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে। আসন্ন সংলাপে সরকারের অন্যতম প্রধান আলোচ্যসূচি হওয়া উচিত গণভোটের আলোকে জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করা। এই সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে দেশ থেকে ফ্যাসিবাদের শিকড় নির্মূল হবে এবং ভবিষ্যতে কোনো শাসকের ফ্যাসিস্ট হওয়ার পথ রুদ্ধ হবে। রাজনৈতিক দলগুলোর ভেতরে থাকা নানা মতানৈক্য আলাপ-আলোচনার মাধ্যমে নিরসন করার বিকল্প নেই।