উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
দেশের প্রথম গার্মেন্টস শ্রমিক নেতা একেএম আব্দুল আলী (আলী ভাই) এর ৩৭ তম মত্যুবার্ষিকী আজ। পশ্চিম মাসদাইর নিবাসী এ শ্রমিক নেতা ফতুল্লার মাওলা টেক্স্টাইল মিল, করিম রাবার ইন্ড্রাষ্টিজ, জয়নগর স্টিল, ঢাকার একটি পত্রিকার প্রেস কর্মচারী ইউনিয়ন সহ প্রায় ২০ টি সিবিএর প্রতিষ্ঠাতা। নারায়ণগঞ্জের প্রথম গার্মেন্টস ফোর ব্রাদার্স গার্মেন্টেসের সিবিএ তিনি প্রতিষ্ঠা করেন। ব্যক্তিগতভাবে তিনি বন্দর উপজেলার মদনগঞ্জ বাওয়া জুট মিলস’র এসিস্ট্যান্ট লেবার অফিসার এবং ওই মিলের এমপ্লয়ীজ ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৭৭ সালে এনায়েতনগর ইউনিয়নের বৃহত্তর ৩ নম্বর ওয়ার্ডে (বর্তমানে ৭,৮ ও ৯) তিনজন মেম্বারের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি জয়ী হয়েছিলেন। মাসদাইর প্রগতী সংঘের অন্যতম প্রতিষ্ঠাতাও তিনি। ১৯৮৯ সালের ২৩ নভেম্বর তিনি মারা যান। ফতুল্লা রিপোর্টার্স ক্লাব সভাপতি মনির হোসেন ও আরটিভির জেলা প্রতিনিধি এবং হ্যালো নারায়ণগঞ্জ ডট কমের সম্পাদক আনোয়ার হাসানের পিতা আব্দুল আলী। তার মৃত্যুবার্ষিকীতে তার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।