উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তিয়ান, মহানগর প্রতিনিধি ||
সোজাসাপটা রিপোর্টনারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন। তাঁর দাবি, রোগটি চতুর্থ পর্যায়ে রয়েছে। শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি বলেছেন, কত দিন বাঁচবেন তা জানেন না। এমন পরিস্থিতিতে আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়েও তৈরি হয়েছে সংশয়।শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের অসুস্থতার কথা প্রকাশ করেন বিদেশে অবস্থানরত শামীম ওসমান। সেখানে তিনি বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।’নিজের জীবন নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে তিনি বলেন, ‘কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে কেউ কেউ খুশি হতে পারেন উল্লেখ করে শামীম ওসমান তাদের এমন মনোভাব থেকে বিরত থাকার আহ্বান জানান। এ সময় অতীতে নিজের ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টার ঘটনাও তুলে ধরেন তিনি।টকশোতে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। তাঁর ভাষ্য, দেশের বর্তমান পরিস্থিতি তাঁর ব্যক্তিগত অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগের। দেশের বিভিন্ন স্থানে নির্যাতন ও সহিংসতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগ করেন তিনি।নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করে শামীম ওসমান বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি এবং পকেট কমিটি গঠনের কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে। কেন্দ্রীয় ভুল সিদ্ধান্তের পাশাপাশি দলীয় বিভাজনও সাংগঠনিক ক্ষতির কারণ বলে মনে করেন তিনি।এ অবস্থা থেকে উত্তরণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আশাও প্রকাশ করেন। শামীম ওসমান বলেন, আল্লাহ তাঁকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে কৃতজ্ঞ থাকবেন। আর বেঁচে না থাকলে সেই ঘটনা দেখে যেতে না পারার আফসোস থেকে যাবে।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান শামীম ওসমান। পরে তিনি দেশ ছেড়ে বিদেশে অবস্থান নেন। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলার বিচারিক কার্যক্রম চলছে।