উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
দ্যা আর্মি অ্যাক্ট ১৯৫২-তে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটানা ৬০ দিন দায়িত্বে অনুপস্থিত থাকলে এবং আত্মসমর্পণ না করলে বা আটক না হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পলাতক বা ডেজার্টার হিসেবে গণ্য করা হয়। এই আইনের ৩৬ ধারায় পলায়ন এবং পলাতককে সহায়তা করার বিষয়ে বলা হয়েছে, যেখানে সামরিক আদালতে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদের শাস্তির বিধান রয়েছে। সেনা আইন অনুযায়ী পলাতক সদস্যকে আশ্রয় দিলে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে এবং অভিযুক্তদের বিচার কোর্ট-মার्चালের মাধ্যমে সম্পন্ন হয়। জুলাই বিপ্লবের পর সশস্ত্র বাহিনীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ কিছু অপরাধী কর্মকর্তা আত্মগোপনে রয়েছেন এবং ফ্যাসিস্ট হাসিনার সময় তাদের বিরুদ্ধে গুম-খুন ও দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে। প্রভাবশালী সেই সেনা কর্মকর্তাদের অনেকেই ধরাছোঁয়ার বাইরে থাকলেও পলাতক কয়েকজন সেনা কর্মকর্তার দুর্নীতি তদন্ত করছে দুদক। এর মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মো. মজিবুর রহমান, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কবীর আহাম্মদ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক এবং মখছুরুল হকসহ আরও অনেকেই। হাসিনার আমলে সামরিক বাহিনীর প্রভাবশালী কর্মকর্তাদের মধ্যে আরও পলাতক রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেন, লেফটেন্যান্ট জেনারেল বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত সাইফুল আলম ও লেফটেন্যান্ট জেনারেল বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত আহমেদ তাবরেজ শামস চৌধুরী। এছাড়া আত্মগোপনে আছেন এনএসআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল-উল ইসলাম। ফৌজদারি অপরাধের তদন্তে ট্রাইব্যুনাল সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পলাতক এই কর্মকর্তাদের বিষয়ে তদন্ত আদালত বা কোর্ট অব ইনকোয়ারি গঠনের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সশস্ত্র বাহিনীর অন্তত ৪০ কর্মকর্তার অবৈধ সম্পদ ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন এবং পাশাপাশি কয়েকজনের ফৌজদারি অপরাধের বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।