উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
বিশ্ববরেণ্য আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির সফর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাংগঠনিক সক্ষমতা প্রদর্শনের উপলক্ষ হওয়া উচিত নয়। তাঁর ইলম ও অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ উপকার গ্রহণের জাতীয় সুযোগ হিসেবে এটি বিবেচিত হওয়া উচিত ছিল। ভিসা, টিকিট ও হোটেল বুকিং সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্ত পর্যন্ত নিরাপত্তা অনিশ্চিত থাকা আয়োজক ও সরকারের সমন্বয়হীনতা প্রকাশ করে। আগামী ২২ থেকে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত সাত দিনের এই সফরে তাঁর আসার কথা ছিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র না পাওয়া এবং নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা বলে আজ শুক্রবার আয়োজকরা সফর স্থগিতের ঘোষণা দেন। এই স্থগিতাদেশের ফলে বাংলাদেশের আলেমসমাজ ও জ্ঞানপিপাসু মানুষ এক অসাধারণ ইলমি সুযোগ থেকে বঞ্চিত হলেন। তুরস্ক, মালয়েশিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হলেও বাংলাদেশে তা হয়নি। প্রয়োজনীয় নিরাপত্তা ও অনাপত্তিপত্র নিশ্চিত করতে না পারা সরকারের প্রশাসনিক ব্যর্থতার পরিচায়ক। মাওলানা জালালুদ্দীন আহমদ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তাঁর সফরের পথ সুগম করার আহ্বান জানিয়েছেন।