উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে বিশেষ গোয়েন্দা সংস্থা এসআরবি-১। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য আতাউল হক দোলনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও নাশকতার অভিযোগসহ মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে গত ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর শ্যামনগর থানায় একটি হত্যা মামলা এবং একই থানায় ২০২৬ সালের ২ জুন আরেকটি মামলা দায়ের করা হয়। এছাড়া ২০২৪ সালের ১৯ জানুয়ারি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এবং ২০২৫ ও ২০২৬ সালে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা হয়। এর আগে ২০০৬ সালের ৫ মে শ্যামনগর থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা করা হয়েছিল। গ্রেপ্তারের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি সূত্র।