উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় চারটি তাজা ককটেলসহ রাসেল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা। তিনি জানান, শ্যামলী এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়।পরে তল্লাশি করে তার কাছ থেকে অবিস্ফোরিত চারটি তাজা ককটেল উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের আগেই আদাবর থানা পুলিশ ককটেলসহ ওই যুবককে আটক করতে সক্ষম হয়েছে।