উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিশেষ প্রতিনিধি ||
বিএনপি নেতা ও কৃষক দল নেতার দ্বন্দ্ব আগে থেকেই। দুইজনের অনুসারীদের মধ্যে অপহরণ, মামলা, সংঘর্ষ এবং শেষতক হামলার ঘটনা ঘটেছে। প্রকাশ্যে দুইজন নেতা থাকলেও তাদের পেছনে রয়েছে আরও কয়েকজন। যতদূর জানা গেছে, লাভ লোকসানের হিসেব নিয়েই যতো গন্ডগোল। তবে এর কোন কিছুতেই ছিলো না গাড়ি চালক ইউসুফ। অথচ তাকেই অকালে দিতে হয়েছে প্রাণ। ইতিমধ্যে তার মরদেহ চাঁদপুর নেয়া হয়েছে দাফন করার জন্য। ইউসুফ কে একদল রক্ত পিপাসু পাঠিয়ে দিয়েছে না ফেরার দেশে। তবে তার স্ত্রী নার্গিস আক্তার আছেন এক অন্ধকার জগতে। যেখানে চোখের জলই তার সম্বল। স্বামী হারিয়ে নিদারুণ কষ্টে থাকা নার্গিসের গর্ভের সন্তান আসবে আর ক’দিন বাদেই। দুনিয়াতে আসার আগেই যার বাবা চলে যেতে বাধ্য হয়েছে আরেক দুনিয়ায়। হায়েনারা এ অনাগত শিশুর মুখের বাবা ডাক কেঁড়ে নিয়েছে চিরতরে। প্রশ্ন উঠেছে, এ কেমন রাজনীতি আর কেমন নেতা!ঘটনার শুরুনারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ার হোসেন দেলুকে অপহরণ করার অভিযোগে মামলা করে তার ছেলে জুয়েল হাওলাদার। সে মামলার আসামী ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমান। ১৭ নভেম্বর আদালতে দুইপক্ষের শুনানী শেষে মামলায় জামিন পায় জুয়েল আরমান। এরপর ঘটে হামলা পাল্ট হামলার ঘটনা। দেলু ও তার ছেলের অভিযোগ, আদালতপাড়া থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার পরপরই তাদের উপর লোকজন নিয়ে হামলা করে জুয়েল আরমান। এ সময়ে সুইচ গিয়ার , চাকু ব্যবহার করে হত্যার চেষ্টা করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে জুয়েল আরমান বাহিনীকে ধাওয়া দেয়। এ সময়ে ইটপাটকেলে জুয়েল আরমানের মাথা ফেটে যায়। অপরদিকে জুয়ের আরমানের দাবি, আগে তার উপর হামলা করা হয়েছে। এরপর যা ঘটলোদুপুরের এ ঘটনার পর দলের এ দুইপক্ষকে কেউ থামানোর চেষ্টা করেনি যা বুঝা যায় রাতের ঘটনার পর। রাত সাড়ে ৮ টার দিকে বিএনপি নেতা দেলুর বাড়িতে হামলা ও ভাংচুর হয়। দেলুর অভিযোগ, জুয়েল আরমানের নেতৃত্বে তার বাড়িতে হামলা ও ভাংচুর হয়েছে। ৩০/৪০ জনের মতো সন্ত্রাসীদের এ হামলায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ইউসুফ কেইউসুফ দেলুর বাড়ির পাশে একটি বাড়িতে ভাড়া থাকতো। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি পেশায় গাড়ি চালক ছিলেন। মাত্র ৮ মাস আগে তিনি নার্গিস আক্তারকে বিয়ে করেছেন। নার্গিস আক্তার ৭ মাসের অন্তঃসত্তা। ইউসুফকে হত্যা করলো কারাদেলুর বাড়িতে হামলার ঘটনার ভিডিও করছিলো ইউসুফ। তার ভিডিও করা নজরে আসে হামলাকারীদের। তারা ইউসুফের কাছ মোবাইল ফোন কেঁড়ে নেয়ার চেষ্টা করে। নিতে না পেরে ইউসুফকে ছুরিকাঘাতে আঘাত করে ওরা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত ১২ টার দিকে তিনি সেখানে মারা যান।থানা বিএনপির শীর্ষ নেতাদের ভাষ্যআগে থেকে দলের দুই নেতার দ্বন্দ্বের বিষয়ে কেন মীমাংসা করা হলো না এমন প্রশ্ন করা হয় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর কাছে। তিনি বলেন, তারা মামলায় জড়িয়েছে। যে কারনে মীমাংসার কথা আমরা ভাবিনি। গাড়ি চালক খুন হওয়ার বিষয়ে তিনি বলেন, এটা খুব দুঃখজনক। আমরা দলের নেতাকর্মীরা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যস্ত । এ সময়ে এমন একটি ঘটনায় একজন নিরীহ মানুষকে প্রাণ দিতে হয়েছে যা সত্যিই বেদনাদায়ক। তিনি বলেন, ইতিমধ্যে দল ব্যবস্থা নিয়েছে। আমরাও জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নিবো। যাতে কেউ আর এমন অপকর্ম করতে না পারে।ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট বারী ভূঁইয়া বললেন, তাদের দ্বন্দ্ব মামলা পর্যন্ত গড়িয়েছে। সেজন্য আমরা মীমাংসার কোন উদ্যোগ নেই নাই।সচেতন মহলের মতে, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। কতিপয় রাজনীতিক তাদের প্রতিহিংসা চরিতার্থ করতে হায়েনার রূপ ধারণ করে। এতে যেমন রাজনীতি ক্ষতি হয়, দল ক্ষতিগ্রস্থ হয় তেমনি মানুষের নিরাপত্তাও বিঘ্নিত হয়। তারা প্রশ্ন করেন, এক দলের দুই নেতার দ্বন্দ্বে নার্গিস আক্তার কেন সারা জীবন কাঁদবে। তার অনাগত সন্তান দুনিয়ায় এসে বাবা ডাকতে পারবে না। তাদের এ কষ্টের জন্য দায়ী কে ? তাদের কান্না থামাবে কে ?সুজন- সুশাসনের জন্য নাগরিক নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েল বলেন, আমরা দুর্ভাগ্যের মধ্যে আছি। ঘুরে ফিরে পুরনো সংস্কৃতি ফিরে আসছে। রাজনৈতিক প্রতিহিংসার জন্য সাধারণ মানুষ কেন ক্ষতিগ্রস্থ হবে সে প্রশ্ন করে এ নেতা বলেন, এ নারীর যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। এরপরও রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। আর যাতে এমন বেদনাদায়ক ঘটনা না ঘটে সে দায়িত্বও নিতে হবে রাষ্ট্রকে। তথ্যসুত্র: হ্যালো নারায়ণগঞ্জ