উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
পতিত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা সরকারের আমলে রাষ্ট্রপতি আবদুল হামিদের স্বাস্থ্যের দেখভাল করেছেন কর্নেল একেএম ফয়জুল হক। পরের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর বিশ্বস্ত হিসেবে তারও ব্যক্তিগত চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই একই ব্যক্তি এখনো বঙ্গভবনে বহাল থেকে বিএনপি মনোনীত বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শরীর-স্বাস্থ্য দেখাশোনা করছেন। শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুর্গখ্যাত আলোচিত জেলা গোপালগঞ্জের অধivাসী হিসেবে বঙ্গভবনের চিকিৎসক নিয়োগ পেয়েছিলেন এই ভাগ্যবান চিকিৎসক। তার পরিবারের সদস্য ও নিকটাত্মীয়দের কয়েকজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ে রয়েছেন। তার পিতা একেএম ফজলুল হক ছিলেন আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন তার আপন খালু। নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে কর্নেল ফয়জুল হকের বিষয়ে প্রবল আপত্তি থাকলেও তা শেষ পর্যন্ত আমলে নেওয়া হয়নি। অভিযোগের বিষয়ে ফয়জুল হক জানান যে তিনি সরকারি চাকরি করছেন এবং রাষ্ট্রের প্রতি দায়বোধ থেকেই দায়িত্ব পালন করছেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনের কর্মকর্তাদের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনে তার বিরুদ্ধে বেশ কিছু নেতিবাচক মন্তব্য করা হয়।