উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর গ্রেপ্তارের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের ১৩ হাউজের একটি ফ্ল্যাটে নাহিদ আত্মগোপনে আছেন। পরে পুলিশ ওই ভবনের অষ্টম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায়। অভিযانের সময় দেখা যায়, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার স্ত্রী ও মেয়ের সঙ্গে সেখানে বসবাস করছেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।