উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে সংসদ ভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে বিএনপির সংসদীয় দলের সব সদস্য উপস্থিত রয়েছেন। অধিবেশনের সমাপনী দিনে সংসদের কার্যক্রম পরিচালনার কৌশল এবং সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা চলছে বলে জানা গেছে।