উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সশস্ত্র সদস্যরা থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে আমন্ত্রণ জানিয়ে এই আক্রমণ চালানো হয়। উগ্রবাদী নেতা-কর্মীরা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বসবাসের বাড়িসহ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এছাড়া বিএনপি দলীয় এমপি এম কে জিলানীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা জানান, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে হতাহত বা অস্ত্র লুটের বিষয়ে তিনি সে সময় কোনো তথ্য দিতে পারেননি। এর আগে গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগ টুঙ্গিপাড়ায় ব্যাপক সহিংসতা চালায় এবং ১৩ নভেম্বর এসআই মোসলেম আলী সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। গত ১৫ নভেম্বর মামলার বাদী এসআই মোসলেম আলীর ওপরও হামলা চালিয়ে তাকে আহত করা হয়েছিল।