উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তিয়ান, মহানগর প্রতিনিধি ||
কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারকে হেফাজতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার কাশীপুর আমবাগান এলাকার তার বাসা থেকে ডিবি কার্যালয়ে আনা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে, তাকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিশ্চিত কিছু পাওয়া গেলে পরবর্তীতে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।”ShareFacebookTwitterEmailWhatsAppLinkedIn