উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের অপেশাদার আচরণে তীব্র ক্ষোভ ও বিব্রতবোধ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা দিতে এসে তিনি এই প্রতিক্রিয়া জানান। পরীমনি বলেন, দীর্ঘ ছয় বছর ধরে তিনি আদালতে যাতায়াত করছেন, কিন্তু কখনো কোনো সাংবাদিক বা কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে খারাপ ব্যবহার করেননি। সাম্প্রতিক এক ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ওই সাংবাদিক তাকে স্পর্শ করলে তিনি কারণ জানতে চান। নিজের অস্বস্তির কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ব্যাড টাচ হোক বা গুড টাচ, শারীরিক স্পর্শে তার ব্যথা লেগেছে। এ ধরনের আচরণ একজন নারী হিসেবে তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বলে তিনি আদালতের বাইরে সাংবাদিকদের জানান। এদিকে পরীমনির বিরুদ্ধে করা মাদক মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই নতুন তারিখ ধার্য করেন।