উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
সরকারি ক্রয় প্রক্রিয়ায় নবীন উদ্যোক্তা ও নতুন নিবন্ধিত ব্যক্তিদের অংশগ্রহণ সহজ করার বিধান রেখে জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল পাস হয়েছে। সোমবার জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে বিরোধীদলীয় সদস্যদের বিভিন্ন প্রস্তাব নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়। পাস হওয়া বিলে বলা হয়েছে, ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে কেবল দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ টার্নওভার বা একক বৃহৎ চুক্তির অভিজ্ঞতা বাধ্যতামূলক করা যাবে না। এ ছাড়া দেশীয় শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বাড়াতে সরকার সরকারি ক্রয়ে বাংলাদেশে উৎপাদিত পণ্যকে অগ্রাধিকার দিতে পারবে এবং নির্দিষ্ট ক্ষেত্রে শর্ত শিথিল করতে পারবে।