উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত বারবাজার রেলওয়ে স্টেশনে দুর্বৃত্তরা তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করেছে। রোববার (১৫ নভেম্বর) রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। স্টেশন মাস্টার মোবাশ্বের হোসেন জানান, রাত ৩টার দিকে দুর্বৃত্তরা অফিস রুমের দরজায় দুটি এবং মালামাল রাখার বাক্সে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে কাঠের দরজায় আগুন ধরে গেলেও অফিস রুমের দরজা বন্ধ থাকায় ভেতরে থাকা কর্মচারী, আসবাবপত্র ও নথিপত্র সুরক্ষিত থাকে। কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, রাতে রেলওয়ে স্টেশনে পেট্রোলবোমা সাদৃশ্য বস্তু নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।