উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ভারতের হরিয়ানা রাজ্যের নুহ জেলায় গরু পাচারের সন্দেহে পুলিশের গুলিতে দুই মুসলিম যুবক নিহত হয়েছেন। রোববারের এই ঘটনায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কথিত বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে। নিহত দুই যুবকের নাম সাবির ও গাব্বার এবং এই ঘটনায় তাহির নামে আরও একজন ব্যক্তি ও পুলিশের এক সদস্য আহত হয়েছেন। আহত তাহির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং নিহতদের লাশ মর্গে রাখা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে গরু পাচারের সন্দেহে একটি গাড়ি আটকাতে সিআইএ দল সড়কে ব্যারিকেড বসায়। পুরো ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।