উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ইরান ও ইয়েমেনের হুথিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে সে দেশের যুক্তরাষ্ট্র দূতাবাস। আলজাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জারিকৃত সতর্কবার্তায় নাগরিকদের নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। মূলত ইরান ও হুথিদের সম্ভাব্য হামলার ঝুঁকি থেকেই এই বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে বাহরাইনে যুক্তরাষ্ট্র পরিচালিত সামরিক স্থাপনাগুলোতে পৃথক দুটি হামলা চালায় ইরান। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতেই মার্কিন দূতাবাস নতুন করে এই নিরাপত্তা সতর্কতা জারি করেছে।