উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
কুষ্টিয়ায় নুসরাতের বাড়িতে লাগা আগুনের ঘটনার কারণ শর্ট সার্কিট নয় বলে নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের এজিএম মোহাম্মদ তোজাম্মেল হক। ঘটনাস্থল পরিদর্শন ও কারিগরি পর্যালোচনার পর শুক্রবার তিনি এই তথ্য জানান। তোজাম্মেল হক জানান, ১২ নভেম্বর রাত ১২টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উদ্ধার করা মিটার ও সার্ভিস ড্রপ কেবল পরীক্ষা করে দেখা গেছে, বাইরের প্লাস্টিক কভার পুড়লেও ভেতরের সার্কিট সম্পূর্ণ অক্ষত রয়েছে। বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা আরও জানান, ওই লাইনের ট্রান্সফরমারের ফিউজ বা গ্রাহকের মেইন সুইচের ফিউজ কোনোটিই কাটেনি। যদি শর্ট সার্কিট হতো, তবে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহে ফিউজ অবশ্যই কেটে যেত। সব মিলিয়ে অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।