উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে ২০২৭-২৮ সেশনের জন্য ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রাহেবুল ইসলামকে সভাপতি এবং আসাদুল্লাহ সামীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার রাজধানীর উত্তরার কোবিত মিলনায়তনে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর ছাত্র জমিয়তের বিদায়ী সভাপতি আমিন হোসাইন এবং সঞ্চালনা করেন শাখাটির বিদায়ী সাধারণ সম্পাদক হাসান আহমাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী। বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাসেমী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইনামুল হাসান নাঈম। কাউন্সিলের শেষপর্যায়ে তিনি ২০২৭-২৮ সেশনের জন্য ঢাকা মহানগর উত্তর শাখার ২৫ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করেন।