উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা অঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে তিনি এই শোক প্রকাশ করেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় এত বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। শোকবাণীতে জামায়াত নেতা নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।