উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা উত্তরের আমির এবং ইউনুসখালী নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও দক্ষ সংগঠক হিসেবে মরহুমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় ড. আযাদ আরও বলেন, তিনি একজন নিবেদিতপ্রাণ সহকর্মীকে হারিয়েছেন। তিনি শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও দলীয় সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং পরিবারকে ধৈর্য ধরার শক্তি দান করেন।