উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
ইসরাইলের প্রতি প্রকাশ্য সমর্থন এবং ইহুদি পরিচয়ের কারণে মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিনোদনজগতে একঘরে হয়ে পড়েছেন। সম্প্রতি এক সম্মেলনে নিজের পেশাগত ও ব্যক্তিগত জীবনে এই বিতর্কের নেতিবাচক প্রভাব নিয়ে কথা বলেন অভিনেত্রী। ব্লেয়ারের দাবি, এ ঘটনার পর তিনি তার এজেন্ট, ম্যানেজার, জনসংযোগ প্রতিনিধি এবং বিনোদনশিল্পের প্রায় সব বন্ধুকে হারিয়েছেন। হলিউডের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কও এই বিতর্কের পর ভেঙে পড়েছে এবং হলিউড তাকে কার্যত মুছে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। চল-তি বছরের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক মন্তব্যের জেরে এই বিতর্কের সূত্রপাত হয়। ইহুদি-আমেরিকান কর্মী আব্রাহাম হামরার একটি পোস্টে মন্তব্য করতে গিয়ে তিনি ইসলাম সম্পর্কে কঠোর বক্তব্য দিয়েছিলেন, যেখানে সন্ত্রাসবাদে সমর্থনকারীদের নির্বাসনের আহ্বানও ছিল। ব্যাপক সমালোচনার মুখে পরে তিনি ক্ষমা চেয়ে স্বীকার করেন যে ভুলবশত মুসলমানদের চরমপন্থি ইসলামপন্থি ও মৌলবাদীদের সঙ্গে এক করে ফেলেছিলেন। এছাড়া, ইসরাইলে অভিবাসন করে মায়ের সমাধির ব্যবস্থা করার এবং ছোটবেলার স্বপ্ন পূরণের ইচ্ছার কথাও জানান তিনি।