উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিজ্ঞ আইনজীবী এড. আব্দুর রশিদ ভূঁইয়া ও সাবেক সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী এড. খোকন চন্দ্র সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান।এক শোকবার্তায় এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এড. আব্দুর রশিদ ভূঁইয়া ও এড. খোকন চন্দ্র সাহা ছিলেন নারায়ণগঞ্জের আইন অঙ্গনের অত্যন্ত শ্রদ্ধাভাজন ও পরিচিত মুখ। দীর্ঘ কর্মজীবনে তাঁরা নিষ্ঠা, সততা, পেশাগত দক্ষতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আইনজীবী সমাজে নিজেদের একটি মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন। এড. আব্দুর রশিদ ভূঁইয়া ও এড. খোকন চন্দ্র সাহার কর্মময় জীবন ও স্মৃতি নারায়ণগঞ্জের আইন অঙ্গনে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।’তিনি বলেন, দুজনই শুধু দক্ষ আইনজীবী ছিলেন না, তাঁরা ছিলেন সহকর্মীদের অভিভাবকতুল্য এবং নবীন আইনজীবীদের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া এবং তাঁদের সান্নিধ্যে আসা প্রত্যেকের কাছেই ছিল সৌভাগ্যের বিষয়। আইন পেশার পাশাপাশি মানুষের প্রতি তাঁদের আন্তরিকতা ও সহমর্মিতার বিষয়টিও দীর্ঘদিন মানুষের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।শোকবার্তায় তিনি মরহুমদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই কঠিন সময়ে তাঁদের পরিবার ও স্বজনদের শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।