উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফতুল্লা, স্টাফ রিপোর্টার, ফতুল্লা ||
"শাহ নিজামের বুকে মাথা রাখা ফ্যাসিস্ট দোসর রাজ্জাক এখন বিএনপি'র ছায়াতলে: তৃণমূলে ক্ষোভ : সংবাদ প্রকাশের পর টনক নড়েছে ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন বিএনপির। মঙ্গলবার দুপুরে রাজ্জাককে ফ্যাসিস্ট আখ্যায়িত করে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতাব্বর ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান " ফতুল্লা থানার রামারবাগের মৃত আমির উদ্দিনের পুত্র মোঃ আঃ রাজ্জাক কুতুবপুর ইউনিয়ন বিএনপির কর্মী মর্মে নিজ ছবি ব্যবহার করে একটি ফেষ্টুন তৈরী করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে। কিন্ত মোঃ আঃ রাজ্জাক একজন আওয়ামী লীগের দোষর এবং সে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার থাকাবস্থায় এ.কে.এম শামীম ওসমান এবং শাহ্ নিজাম এর অন্যতম সহযোগী ছিল। উক্ত আঃ রাজ্জাক আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তার আওয়ামী লীগের "৮৫৬৬০১ নং সদস্য"। রাজ্জাক যে ফ্যাসিস্টের দোসর এবং আওয়ামী রাজনীতির সাথে জড়িত তার সকল প্রমাণাদি কুতুবপুর ইউনিয়ন বিএনপির নিকট রয়েছে বলে উল্লেখ করেন।মোঃ আঃ রাজ্জাক বিএনপির কোন কর্মী নাএবং বিএনপির সাথে তার কোন সম্পৃক্ততা নেই। তাই রাজ্জাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট অনুরোধ করেন। তথ্য মতে,হাসিনা সরকারের শাসনামলে সরকারের প্রভাবশালী মহলের সঙ্গে ঘনিষ্ঠতা এবং বিএনপির নেতাকর্মীদের হয়রানিতে ভূমিকা রাখার অভিযোগ থাকা সত্ত্বেও বর্তমানে তাকে প্রকাশ্যে সরকার দলীয় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়।ফলে বিদেশে পলাতক শাহ নিজামের ঘনিষ্ঠ সহযোগী ও জমি ব্যবসার অংশীদার হিসেবে পরিচিত মোঃ রাজ্জাককে ঘিরে ফতুল্লার রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ অবস্থায় তার রাজনৈতিক অবস্থান,অতীত কর্মকাণ্ড এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে গণ মাধ্যমকর্মীদের নিকট তৃণমূল পর্যায়ের সরকারদলীয় বিএনপির নেতাকর্মীরা নানা দিক তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয় নিয়ে রাজ্জাকের অতিত কর্মকান্ড এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তার হয়রানিমূলক মিথ্যা মামলা, গ্রেফতার এবং নির্যাতনের বিষয়গুলো তুলে ধরে সংবাদ প্রকাশিত হলে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম হয়।প্রকাশিত সংবাদে চারটি ছবি প্রকাশিত হয়: একটিতে দেখা যায় শামীম ওসমানের সাথে মিশে পাশাপাশি হাটছে রাজ্জাক। অপর একটি ছবিতে দেখা যায় শাহ নিজামের বুকে মাথা রেখে ছবি তুলেছে রাজ্জাক"অপর দুটির একটি হলো রাজ্জাকের আওয়ামীলীগ সংগঠন করার সদস্য রিসিট। অপরটি সাম্প্রতিক সময়ে নিজ ফেসবুক আইডিতে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে নিজের ফেসবুক ওয়ালে ‘সংগ্রামী শুভেচ্ছা’ জানিয়ে পোস্ট করা ফ্যাস্টুনের ছবি।স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে শাহ নিজামের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় প্রভাব বিস্তার করতেন রাজ্জাক। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে। এতে দীর্ঘদিনের নির্যাতিত ও ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।সাম্প্রতিক সময়ে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে নিজের ফেসবুক ওয়ালে ‘সংগ্রামী শুভেচ্ছা’ জানিয়ে পোস্ট করেন রাজ্জাক। এরপর ফতুল্লা ইউনিয়ন বিএনপি আয়োজিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ সভায় তার উপস্থিতি দেখা যায়। সর্বশেষ শনিবার ঢাকায় তারেক রহমানের র্যালিতেও তাকে অংশ নিতে দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।রাজ্জাকের এমন রাজনৈতিক উপস্থিতিকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে—অতীতে তার রাজনৈতিক ভূমিকা কী ছিল, বর্তমানে কার আশ্রয়-প্রশ্রয়ে তিনি বিএনপির কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনের অবস্থান কী?