উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়ে তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে দুই ভ্রাতৃপ্রতিম দেশের সরকারপ্রধান অত্যন্ত আন্তরিক পরিবেশে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এক ব্রিফিংয়ে এই বৈঠকের নানা দিক তুলে ধরেন। বৈঠকে প্রতিরক্ষা খাতের সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং বাংলাদেশে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রি পার্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই নেতা মনে করেন বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করতে তাঁরা একমত হয়েছেন। প্রতিরক্ষা সহযোগিতা ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে অংশীদারত্ব বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মুসলিম বিশ্বের সংকট নিরসনে একসঙ্গে কাজ করার বিষয়েও মতবিনিময় করেছেন দুই নেতা।