উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোজা সাপ্টা ডেস্ক, নারায়ণগঞ্জ ||
নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ইশরাক হোসেন বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটিয়ে বিপুলসংখ্যক মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা যাবে না। কিছুদিন আগে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী তা বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করেছে। তিনি আরও বলেন, তথাকথিত হরতালের কোনো মূল্য নেই এবং বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। নিষিদ্ধ ঘোষিত এই দলের নেতারা বাইরে থেকে নাশকতার নির্দেশনা দিলেও দেশের জনগণ তা মানছে না বলে জানান তিনি। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ইশরাক জানান, বন্দিবিনিময়ের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার এবং ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির কার্যক্রম শুরু হয়েছে। গণহত্যার আসামি হিসেবে তাকে বাংলাদেশে ফেরত চাওয়া হচ্ছে।