উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তিয়ান, মহানগর প্রতিনিধি ||
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালিতে নারায়ণগঞ্জ থেকে সাবেক যুবদল নেতাকর্মীদের নিয়ে যোগ দিয়েছেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।শনিবার (৭ নভেম্বর) নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদের নেতৃত্বে নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন।মিছিলে আরও নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আনোয়ার মাহমুদ বকুল, জয়নাল আবেদীন ও নুরুল হক চৌধুরী দিপু।এ সময় খোরশেদ বলেন, ‘শহীদ জিয়া যদি ৭ নভেম্বর থেকে বিপ্লব ও সংহতি দিবসের নেতৃত্ব না দিতেন তবে ঐদিন বাংলাদেশ পুনরায় স্বাধীনতা হারিয়ে ভারতের করদ রাজ্যে পরিনত হত।