উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সোনারগাঁও প্রতিনিধি, সোনারগাঁও ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারবিরোধী স্লোগান, ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।মঙ্গলবার (৩ নভেম্বর) সোনারগাঁ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিট থেকে সকাল ৬টা ১০ মিনিটের মধ্যে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের গাবতলী এলাকায় বিদ্যুৎ কেন্দ্রের পাশে এশিয়ান হাইওয়ের ওপর প্রকাশ্যে সরকারবিরোধী স্লোগান দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং সাধারণ মানুষকে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।এ ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ রয়েছে।পুলিশের এজাহারে আরও বলা হয়, ঘটনাস্থল থেকে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সংবলিত একটি ব্যানার, ছয়টি ফেস্টুন, একটি জাতীয় পতাকা এবং বাঁশের লাঠিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক এর তত্ত্বাবধানে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক মোঃ সালেকুজ্জামানকে।