উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার ||
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি জানান, যাত্রাবাড়ী থানায় ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের হওয়া বৈষম্যবিরোধী হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।ডিবিসি নিউজের আরেক সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না—এমন প্রশ্নে শফিকুল ইসলাম তা অস্বীকার করেন। তিনি জানান, রাজিবকে ডিবি কার্যালয়ে আনা হয়নি। তবে ডিবি সূত্র জানিয়েছে, মুচলেকা দিয়ে কিছুক্ষণের মধ্যে ছাড়া পেতে পারেন রাজিব ঘোষ।এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসির কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।