উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখতে ও অপরাধ নিয়ন্ত্রণে দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামীসহ বিভিন্ন মামলায় যুক্ত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এ গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন হয়।নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএম-এর নির্দেশনায় ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএম-এর নেতৃত্বাধীন পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে।থানা পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলার ৩ জন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার ২ জন, চুরি মামলার ১ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ১ জন এবং ৫ জন মাদকসেবী রয়েছেন।বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তারকৃতরা হলেন,সোনারগাঁ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. ফাহিম প্রধান (২৫) এবং সোনারগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম মোল্লা (৬৫)।অন্যদিকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,হযরত আলী (৬৪), মো. শাহ আলম (৪৩) এবং ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানা এলাকার ৪৯ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সাথে জড়িত মো. ইসমাইল হোসেন সিরাজী (৩৮)।এ ছাড়া উপজেলার মেঘনাঘাট, তাতুয়াকান্দি ও ফ্রেশ কোম্পানি এলাকা থেকে মো. করিম সাহা (৩০), মিহাদুল (২২), মো. রানা, মো. ফয়সাল ও মো. নাইম (২২) নামে পাঁচ মাদকসেবীকে পুলিশি জালে বন্দি করা হয়।অভিযানে চুরি মামলায় অভিযুক্ত পটুয়াখালীর মফিজুল গাজী (২২) এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় অভিযুক্ত চাঁদপুরের সাদ্দাম হোসেনকে (৩৯) গ্রেপ্তার করা হয়।অভিযানের বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে আমাদের এ বিশেষ তৎপরতা অব্যাহত থাকবে। আটকদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।