উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
এলপিজি ব্যবসায়ী ও বিক্রেতাদের কমিশন বাড়ানোর প্রস্তাব নিয়ে গণশুনানি করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। শুনানিতে সব পর্যায়ে কমিশন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশন বাড়ালো হলে এলপিজির দামও বৃদ্ধি পাবে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এ শুনানি শুরু হয়েছে।শুনানিতে এলপিজি আমদানিকারকরা বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকরা তিনগুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।বিইআরসিতে জমা দেওয়া আবেদনে দেখা গেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার প্রস্তাব দিয়েছে।অন্যদিকে পরিবেশকরা কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণের আবেদন করেছেন।গণশুনানির পর কমিশন ও মূল্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হবে।গণশুনানিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ বলেছেন, সংশ্লিষ্টদের স্বার্থ বিবেচনায় নিয়ে যৌক্তিকতা বজায় রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হবে।