উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ মহানগর শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে রাইসুল ইসলামকে আহ্বায়ক ও মাহবুব আলম শান্তকে সদস্য সচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন। সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদের সুপারিশক্রমে কমিটিটি অনুমোদন করা হয়।কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন এস এম আল হাসান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে হাবিব উল্লাহ হাবিব ও রিফাত হাসান অন্তুকে। এ ছাড়া যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আবু তালহা আব্দুল্লাহ, মুখ্য সংগঠক আদনান তাহসান এবং সিনিয়র সংগঠক হয়েছেন ফাহিম মুনতাসীর শুভ।অনুমোদনপত্রে আংশিক কমিটির দায়িত্বশীলদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।