উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম রোমান।মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নারায়ণগঞ্জে তাঁর অংশগ্রহণকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে সংগঠনকে আরও সুসংগঠিত করার প্রত্যাশা তুলে ধরা হয়।আব্দুর রহিম রোমান এ সময় যুবদলের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।তিনি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও ঐক্য জোরদার করে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।কাশীপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রমে আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব এবং সদস্য সচিব মশিউর রহমান রনি নেতৃত্ব দিচ্ছেন বলে জানানো হয়েছে।প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ কর্মসূচিতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।