উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
স্টাফ রিপোর্টার, ঢাকা ||
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে খবর পাওয়া গেছে। ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা বেশ শোচনীয় বলে জানা গেছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা খোকন সাহাকে। ওই সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের অনেক নেতার মতো তিনিও আত্মগোপনে চলে যান। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।খোকন সাহা নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। দলটির স্থানীয় রাজনীতিতে তিনি পরিচিত মুখ ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলাসহ তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। এদিকে খোকন সাহার ঘনিষ্ঠজনদের দাবি, জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিভিন্ন নেতা প্রকাশ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নিলেও খোকন সাহা মাঠপর্যায়ে আন্দোলন দমনের কার্যক্রমে সক্রিয় ছিলেন না।