উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার মোবাইল ফোন, নগদ টাকা ও হিসাব বিবরণী উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর পাঁচতলা মোড় বাজারের শিপন ট্রেডার্স নামের একটি ভাঙারির দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃত আসমািরা হলেন, ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার দাইমুদ্দিনের ছেলে মো. শিপন (৪০), একই এলাকার মোক্তার হোসেনের ছেলে মো. অনিক রাহাত (৩০) এবং পশ্চিম মাসদাইর জুয়েলের বাড়ি এলাকার আলমগীর সরদারের ছেলে মো. মিঠু সরদার (৩৫)।অভিযানকালে শিপন ট্রেডার্সের ভেতরে মোবাইল ফোনে টাকা দিয়ে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।ডিবি পুলিশের অভিযানে জুয়া খেলার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, নগদ ২ হাজার ৭০০ টাকা এবং হিসাব বিবরণী উদ্ধার করা হয়েছে।ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।