উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
সোজাসাপটা রিপোর্টরূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী শুভ। পরে আদালতের নির্দেশে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জমিতে কাজ করতে বাবুল, রাসেল মিয়া, দেলোয়ার হোসেন, জায়েদা সহ প্রতিপক্ষের লোকজনকে নিষেধ করেন।ভুক্তভোগী পরিবারের সদস্য শুভ হাসান দুলাল বলেন, দুয়ারা মৌজায় পাঁচ শতাংশ জমির মালিকানা রয়েছে তাদের। জমির রেকর্ড, নামজারি ও ডিজিটাল ম্যাপসহ জমির মালিকানাসংক্রান্ত সকল কাগজপত্র তাদের নামে রয়েছে এবং পূর্বপুরুষ থেকে ওই জমি ভোগদখল করে আসছেন তারা। অথচ তাদের জমির অংশে থাকা ঘর ভেঙে প্রতিপক্ষ বাবুল, রাসেল মিয়া, দেলোয়ার হোসেন, জায়েদা গং নতুন স্থাপনা নির্মাণের চেষ্টা করছে। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় নারায়ণগঞ্জ আদালতে ১৪৫ ধারায় মামলা দায়ের করেন তারা। ওই মামলায় কোর্ট বিবাদী পক্ষকে জমিতে কাজ না করার নির্দেশ দিলেও তারা তা অমান্য করে রাতের আধারে জমিতে ঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। তাই প্রশাসন ও সরকারের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ জানান, ১৪৫ ধারার মামলায় আদালতের নির্দেশে পুলিশ ঘটনস্থলে গিয়ে ওই জমিতে প্রতিপক্ষকে কাজ করতে নিষেধ করেছে।