উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
সোজাসাপটা রিপোর্টকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। তদন্তে চারজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাঁদের সবাই গ্রেপ্তার; তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ৩১ দিনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হয়েছে। গ্রেপ্তার চারজনের মধ্যে দুজন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এবং অপ্রাপ্তবয়স্ক দুজন গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে।দ্রুত চার্জশিট জমা হওয়ায় এবার বিচারও দ্রুত শেষ হবে—এমন প্রত্যাশা অপ্রতিমের পরিবারের। তার বাবা ফিরোজ শাহরিয়ার বলেন, “পুলিশ দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দিয়েছে। এবার বিচারটাও যেন দ্রুত শেষ হয়। আমার ছেলেকে যারা নির্মমভাবে মেরেছে, আইন তাদের সর্বোচ্চ শাস্তি দেবে বলে আশা করছি।”গত ১৮ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে বেরিয়ে সে আর বাড়ি ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করেন।নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের কাছে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। সে কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশের ভাষ্য অনুযায়ী, অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে নেওয়ার পর সিয়াম ছাড়া বাকি তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।