উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ss 1, স্টাফ রিপোর্টার, ফতুল্লা ||
ফতুল্লার পঞ্চবটীতে “মেরি স্টার” নামের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তান মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত নারী সুমা আক্তার (৩৫) ফতুল্লা থানার রেলস্টেশন দাপা আদর্শ স্কুল সংলগ্ন সাথীর বাড়ীর ভারাটিয়া ফারুক আহম্মেদের স্ত্রী।শুক্রবার দুপুর দুইটার দিকে আত্নঃসত্তা নারী সন্তান প্রসবের জন্য ঐ বেসরকারি হাসপাতালে গেলে উপস্থিত চিকিৎসক স্বাভাবিক ভাবে গর্ভপাত ঘটনোর চেস্টা করে। গর্ভপাতের পূর্বেই শিশুটি মারা যায়। এতে করে ব্যাথায় কাতরাতে থাকা নারীর অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। এক পর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে ঐ নারী ও মৃত্যুর কোলে ঢলে পরে।বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিলন ফকির জানান,জরুরী সেবা -৯৯৯- এ সংবাদ পেয়ে তিনি সাতটার দিকে সেখানে যান। সেখানে গিয়ে তিনি বেসরকারি হাসপাতালটির শুধু মাত্র একজন ওয়ার্ড বয় ছাড়া কাউকে পাননি। তিনি ঘটনাস্থলে যাওয়ার আগেই হাসপাতালটির চিকিৎসক, কর্মকর্তা সহ হাসপাতালটির দ্ধায়িত্বরতরা সকলেই পালিয়ে যায়।নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান,প্রসবকালীন ব্যাথা উঠলে নিহত সুমা আক্তার কে তার ননদ দুপুর দুইটার দিকে পঞ্চবটীস্থ মেডি স্টার নামের বেসরকারি হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক এবং নিহতের স্বজনদের সম্মতিতে স্বাভাবিক ভাবে গর্ভপাত ঘটানোর চেস্টা করা হয়। কিন্ত গর্ভে ধারন করা সন্তান গর্ভাবস্থায় মারা যায়। একই সাথে নারীটি রক্তক্ষরন স্বাভাবিকের চাইতে অতিমাত্রায় রক্তক্ষরণ হতে থাকে। দ্ধায়িত্বরত চিকিৎসকরা রক্তক্ষরণ বন্ধে ব্যর্থ হলে সন্ধ্যা ছয়টার দিকে সে মারা যায়। চিকিৎসক এবং হাসপাতাল কতৃপক্ষ বিষয়টা বুজতে পেরে ঘটনার পরপরই পালিয়ে যায়। তিনি আরো জানান,নিহতের স্বামী বিনা ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই লিখিত আবেদন করেছেন।