উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ ||
কাশীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং কাশীপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন।বুধবার (২১ অক্টোবর) সন্ধায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৮টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহীর রাজিউন)। পরে বাদ আসর কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।