উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ss 1, স্টাফ রিপোর্টার, ফতুল্লা ||
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বৈষম্য বিরোধী মামলায় এজাহারভুক্ত আসামী ও শাহ নিজামের অন্যতম সহযোগী নানা অপকর্মের হোতা আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ফতুল্লার লালখাঁ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আবুল কালাম ফতুল্লার লালখাঁ এলাকার শুক্কুর মুন্সির ছেলে। এলাকাবাসী জানান, কালাম আওয়ামী লীগ নেতা হওয়ার সুবাদে বিগত আওয়ামী শাসন আমলে নিজেকে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজামের লোক পরিচয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এমনকি বিচারের নামে এলাকার নিরীহ লোকদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। আওয়ামী লীগ পতনের পর বোল্ড পাল্টে বিএনপির কিছু নেতার সাথে আতাত করে এলাকায় অপকর্ম করার অপচেষ্টা চালায়। এমনকি কিছু নিরীহ ভাড়াটিয়াদের দূর্বলতার সুযোগে ফিটিং দিয়ে অর্থ হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেশা হবে।