উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
আল্লাহর জমিনে তাঁর দ্বীন ও দাসত্ব প্রতিষ্ঠাই মানব সৃষ্টির একমাত্র মূল উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিটি নেতাকর্মী কাজ করে যাচ্ছে। তারা সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে সমাজে ন্যায়বিচার ও নৈতিকতা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা অঞ্চল দক্ষিণ কর্তৃক আয়োজিত জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের দু’দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। নারায়ণগঞ্জ মহানগরীর সার্বিক আন্তরিকতায় মিশনপাড়া আন নূর মিলনায়তনে ১৬ ও ১৭ অক্টোবর অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে দূর-দূরান্ত থেকে আসা কর্মপরিষদ সদস্যরা অংশগ্রহণ করেন।প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “ইসলাম কেবল একটি ব্যক্তিগত উপাসনার নাম নয়, বরং এটি মানবজীবনের সর্বক্ষেত্রে আল্লাহর বিধান বাস্তবায়নের এক সর্বাঙ্গীন পথনির্দেশনা। একটি কল্যাণ রাষ্ট্র গঠনে নেতাকর্মীদের কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের জীবন গঠনের পাশাপাশি সমাজের সকল স্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে।”কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক সাইফুল আলম খান মিলন এমপি-র পরিচালনায় এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বারের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষা শিবিরটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।দু’দিনব্যাপী এই শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ের ওপর বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ও গবেষণাধর্মী আলোচনা পেশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন:মাওলানা আব্দুল হালিম — সহকারী সেক্রেটারি জেনারেলইজ্জত উল্লাহ, এমপি — কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যড. মাওলানা আব্দুস সামাদ — কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যঅ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ — কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যআবদুর রব — কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্যশিক্ষা শিবিরে বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জ্ঞানার্জন, আত্মশুদ্ধি এবং দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।