উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
১৭ অক্টোবর ২০২৬, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কদমতলী এলাকার প্রধান মসজিদ সংলগ্ন হাজী আবেদ আলী আইডিয়াল হাই স্কুলে দিনব্যাপী এই টিকাদান কর্মসূচি পরিচালিত হয়।উক্ত টিকাদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার আগামীর প্রজন্মের স্বাস্থ্যসুরক্ষা ও সুগঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন— "একটি সুস্থ ও সবল জাতি গঠনে আমাদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষার কোনো বিকল্প নেই। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তাই কলেরা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রোগমুক্ত ও সুস্বাস্থ্যের অধিকারী করতে অভিভাবকসহ সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে।"তিনি আরও বলেন, জনগণের স্বাস্থ্যসেবা ও মৌলিক অধিকার সুনিশ্চিত করতে স্থানীয় পর্যায় থেকে শুরু করে প্রতিটি স্থানে দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তিনি এই সময় উপযোগী টিকাদান কর্মসূচি সফলভাবে আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এলাকার জনকল্যাণমুখী কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও গণমান্য ব্যক্তিবর্গ, টিকাদান প্রতিনিধি দল এবং এলাকার বিপুল সংখ্যক অভিভাবক ও শিশুরা উপস্থিত থেকে ওরাল কলেরা ভ্যাকসিন গ্রহণ করেন।