উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
ভারতের গুজরাটের ভারুচ জেলায় একটি রাসায়নিক উৎপাদনকারী কারখানায় বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার (১৭ অক্টোবর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর হিন্দুস্তান টাইমসেরকর্মকর্তারা জানান, শুক্রবার রাত ১০টার দিকে ভ্যাগরা তালুকের সায়খা জিআইডিসি এলাকায় অবস্থিত সিনজিল ফার্মাকেমে হাইড্রোজেনেশন প্রক্রিয়া চলার সময় বিস্ফোরণটি ঘটে। এতে মিথিলিন ডাইক্লোরাইড (এমডিসি) গ্যাসের বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে।ভারুচের মহকুমা ম্যাজিস্ট্রেট মনীষা মানানি জানান, মাত্র এক বছর আগে সায়খায় প্রতিষ্ঠিত সিনজিল ফার্মাকেমে ওষুধ তৈরির মধ্যবর্তী উপাদান উৎপাদন করে। হাইড্রোজেনেশন প্রক্রিয়ার সময় বিস্ফোরণটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে এতে রিঅ্যাক্টর ট্যাংকটি ছিন্নভিন্ন হয়ে যায় এবং কারখানা প্রাঙ্গণজুড়ে যন্ত্রপাতির বিভিন্ন অংশ ছড়িয়ে পড়ে।ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানান, বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন আমোদের বাসিন্দা জয়দীপ মহেশভাই প্যাটেল ও ভাবিক দিলীপকুমার ভাসাভা, গির সোমনাথ জেলার তালালার বাসিন্দা বৃন্দ তালাভিয়া এবং উত্তর প্রদেশের বাসিন্দা অনিকেত হরিলাল গৌতম ও অর্জুনকুমার রামসিং গৌতম।মাকওয়ানা জানান, আহত শ্রমিক পবনকুমার রামসিং গৌতম, মৌসমকুমার রামসেবক যাদব, শিবদয়াল রামঅবতার যাদব, প্রতীক প্রবীণ প্রজাপতি ও প্রিয়াংশু বাহাদুরলাল চিকিৎসাধীন রয়েছেন। তাদের বাড়ি বিহার ও উত্তর প্রদেশে।শিল্প নিরাপত্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের (ডিআইএসএইচ) এক কর্মকর্তা জানান, হাইড্রোজেনেশন প্রক্রিয়ার সময় বিস্ফোরণের ফলে মিথিলিন ডাইক্লোরাইড (এমডিসি) গ্যাস লিকেজ হয়। গুজরাট দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ডিআইএসএইচ ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।