উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম ইয়াবাসদৃশ গুঁড়াসহ আফজাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার রাজাপুর চৌরাস্তা মোড়সংলগ্ন বক্তাবলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আফজাল হোসেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কালীনগর বড়গ্রাম এলাকার আব্দুল মতিন ও হোসনে আরা বেগমের ছেলে।পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।অভিযানকালে রাজাপুর চৌরাস্তা মোড়সংলগ্ন মেসার্স বন্ধু স্যানিটারি অ্যান্ড ইলেকট্রনিক্সের সামনের পাকা রাস্তা থেকে আফজাল হোসেনকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং হালকা কমলা রঙের গুঁড়া ও ভাঙা অবস্থায় থাকা আনুমানিক ৩০ গ্রাম ইয়াবাসদৃশ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির পূর্বের অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করে তাঁর বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।এ ঘটনায় আফজাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।