উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সাদনান আল নূর তিয়ান, নারায়ণগঞ্জ ডেস্ক ||
নারায়ণগঞ্জ নগরীর ঐতিহ্যবাহী আমলাপাড়া পূজা মন্ডপ পরিদর্শনে আসবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তার আসার কথা রয়েছে বলে জানিয়েছে মন্ডপের দায়িত্বশীল ব্যক্তিরা।তারা বলেন, নগরীর ঐতিহ্যবাহী পূজা মন্ডপের একটি আমলাপাড়া পূজা মন্ডপ। প্রতি বছর জাকজমকপূর্ণভাবে এ মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এ মন্ডপ পরিদর্শনে আসেন। এবার মন্ডপটি পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী।বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত তিনি মন্ডপটি পরিদর্শনে থাকবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।আবদুল মঈন খান বিএনপির স্থায়ী কমিটিরও সদস্য।